শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২১ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় অবিলম্বে কোভিড-১৯ পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপন, আম্পানে ক্ষতিগ্রস্থ শ্যামনগর আশাশুনিতে বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে সোমবার দুপুর সাড়ে ১২টার সময় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম।

নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, এডভোকেট আবুল কালাম আজাদ, নিত্যানন্দ সরকার, ইদ্রিস আলী, আনোয়ার জাহিদ তপন, আজাদ হোসেন বেলাল, মোহন কুমার মন্ডলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আনিসুর রহিম সমাবেশে বলেন, আম্পানের ২মাস পেরিয়ে গেলেও সরকার আর প্রশাসনের কাছ থেকে উপকুলবাসী আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই পায়নি। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সাতক্ষীরা সদর হাসপাতালে জনগনের যথাযথ চিকিৎসা নেই। বৈশ্বিক মহামারি করোনার অবস্থাও খুব ভয়াবহ অবস্থা। প্রতিদিন করোনা উপসর্গে মারা যাচ্ছে সাতক্ষীরার একাধিক মানুষ। অথচ নেই পরীক্ষাগার নেই। সাতক্ষীরায় অবিলম্বে কোভিড পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনসহ নাগরিক কমিটির ২১দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান। # ২০.০৭.২০

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড