শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য প্রতিমন্ত্রী’র মেশিন প্রদান

এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন, সিলিন্ডার, ফ্লোমিটার, পালস্ অক্সিমেট্রি মেশিন প্রদান করেছেন।

এসব যন্ত্র করোনা পজেটিভ শ্বাসকষ্ট রোগীদের উপকারে আসবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ উপজেলাতেও দিনকে দিন পজেটিভ সনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এদের অনেকেই শ্বাস কষ্ট দেখা দিয়েছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নেই। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এসব যন্ত্র দিয়েছেন।

আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ অণুপ কুমার বসু জানান, এখন পর্যন্ত করোনা সন্দেহে এ হাসপাতাল থেকে ৫’শ ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৭১ জন করোনা পজেটিভ। ৫২ জন সুস্থ্য হলেও এখনো ১৯ জন চিকিসাধীন রয়েছে। যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।

ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত জানান, সাধারন অক্সিজেন সিলিন্ডারে শ্বাসকষ্ট রোগীদের সেবা দেয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। এ যন্ত্র ব্যবহারে শ্বাসকষ্ট রোগীদের অনেক উপকারে আসবে।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুভ্রারানী দেবনাথ বলেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য মহোদয়ের দেয়া এসব যন্ত্র ব্যবহারে করোনা পজেটিভ শ্বাসকষ্ট রোগীদের উপকারে আসবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু