সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার

(১৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ-আল- মামুন
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, ডিআই টু রেজাউল হক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
মাহমুদ হাসান মুক্তি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ,
সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, ৪৯তম জাতীয় স্কুল,
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর জেলা পরিচালনা কমিটির সহ-সম্পাদক আব্দুর রউফ, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, আব্দুল করিম মাধ্যমিক বালিকা
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুর রহমান উল্লাস প্রমুখ।

সাতক্ষীরায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগারি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিয়ীদের মাধে পুরস্কার বিতরণ তরা হয়। এছাড়া ফুটবলের ফাইনাল খেলায় অংশ নেয় কালিগঞ্জ উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় বনাম তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। ফাইনাল খেলায় ২-১ গোলে তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কালিগঞ্জ উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির, সরকারি রেফারী ছিলেন আবু ওঅহিদ ও মজনু ইলাহি। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম