বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের তৃতীয় দিনেও কর্মবিরতি পালন

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত
জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ
আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি
দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করেছে।

সারা দেশের ন্যায় বুধবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরাতেও পিআইও’র কাযৃালয়ের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তর’র কর্মকর্তা-কর্মচারীরা তৃতীয় দিনেও সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি পালন করে।

এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক বলেন, আমাদের নার্য্য ৫ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ কর্মবিরতি পালন করছি। আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
করবো। আমরা আশা রাখি ‘মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নার্য্য দাবী মেনে নেবেন। তিনি আরো বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হয়েছে
প্রায় একযুগ আগে ২০১২ সালে। কিন্তু এখনো জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না
কাঙ্খিত আর্থিক সুবিধা। আমরা সরকারের প্রতিনিধিত্ব করলেও পাচ্ছিনা সামাজিক মর্যাদা। বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী
কল্যান সমিতি এ কর্মবিরতি বিরতি পালন করছি।” এসময় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন পিআইও অফিসের কার্যসহকারি মোস্তাফিজুর রহমান, মীম নুর মোর্ত্তজা,
ময়নুর রহমান, আল-ইকরামুল হাসান ও অফিস সহায়ক আব্দুর রহমানসহ সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান