বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও কাকডাঙ্গা বিওপির পৃথক টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার গোয়ালচত্বর এলাকা থেকে ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট মূল্য ৩ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবির দাবি, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা ও দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন