শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কারাগারে আসামীদের সাথে আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ বন্ধ ৬ মাস

‘‘হৃদয়ের কান্না, চোখে জল। আত্মীয়-স্বজনদের সাথে তোরা সরাসরি কবে দেখা করতে দিবি বল।’’ এমনইভাবে আকুতি করছে সাতক্ষীরা কারাগারের থাকা ৫৬৫ জন বিভিন্ন মামলার আসামী। এতে করে আসামীর আত্মীয়-স্বজনরাও ক্ষুব্ধ। সংশ্লিষ্টরা বলছে, সম্প্রতি দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সরকার। আশা করছি, খুবই দ্রুত কারাগারে থাকা আসামীদের সাথে তাদের আত্মীয়-স্বজনদেরও সরাসরি সাক্ষ্যৎ করার অনুমতি দিবে।

সাতক্ষীরা কারাগার সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার বিচারাধীন/হাজতী ৪২৩জন, কয়েদী ১১১ জন, যাবজ্জীবন প্রায় ৩০ জন ও ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ০১ জন আসামী রয়েছে। ওই আসামীর আত্মীয়রা মাসে একবার কারাগারে যেয়ে তাদের সরাসরি সাথে সাক্ষাৎ করার সুযোগ পেতো। তবে করোনা পরিস্থিতি উর্দ্ধমুখী থাকায় সংশ্লিষ্ট উর্দ্ধতন কারা কর্তৃপক্ষ বিগত ০৬ মাস আসামীদের সাথে তাদের আত্মীয়দের দেখা করতে না দেওয়ার নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনা মোতাবেক চলছিল সাতক্ষীরা কারাগারের জেলারও। এরমাঝে প্রায় ১৫ দিন তাদের আত্মীয়-স্বজনদের সাথে সরাসরি দেখা করতে দিয়েছিল। পরবর্তীতে সেটিও বন্ধ করে দেয় সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ। এরপর থেকে অদ্যবধি সেই নিয়মই চালু রয়েছে।

সাতক্ষীরা কারাগার সূত্রে আরও জানা গেছে, ইতিপূর্বে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা এবং বিকাল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত আসামীদের সাথে তাদের আত্মীয়-স্বজনরা সরাসরি দেখা করার সুযোগ পেতো।

জেলার সচেতন নাগরিকরা জানান, শহর-গ্রামে প্রতিনিয়ত হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। ওই ঘটনাকে পুঁজি করে কেউ কেউ থানা ও আতালতে মামলা করে প্রতিপক্ষকে সর্বশ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি অধিক টাকা খরচ করেও তাদের জেলের ভাত খাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। সেটি বন্ধের পাশাপাশি নিরীহ মানুষগুলো যারা (আসামী সেজে) কারাগারে যেয়ে দিনের পর দিন স্ত্রী-সন্তান ছাড়া দিনপাত করছেন। সেই মানুষগুলোকে চিহ্নিতপূর্বক আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পœন করার দাবি জানান তারা।

বিষয়টি সম্পর্কে সাতক্ষীরা কারাগারের জেল সুপার মো. সাঈদ হোসেন জানান, কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কারাগারে আসামীদের সাথে তাদের আত্মীয়-স্বজনদের সরাসরি বা সামনা সামনি সাক্ষাৎ বন্ধ রেখেছি আমরা। তবে মোবাইলের মাধ্যমে আসামীরা তাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারছে। আগামীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আবারও পূর্বের নিয়মে সাক্ষাৎ কার্যক্রম পরিচালিত হবে বলে।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম জানান, কোভিভ পরিস্থিতির মধ্যেও সকল কার্যক্রম চলমান। এমন সময় কারাগারের আসামীদের সাথে তাদের আত্মীয়-স্বজনদের সরাসরি দেখা করতে না দেওয়া অমানবিক ঘটনার সামিল। মানবিক দৃষ্টি অতিদ্রুত কারাগারে সাক্ষাৎ কার্যক্রম চালু করার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়ে দহাকূলা গ্রামের এক ভুক্তভোগী আসামীর বাবা মারুফ হোসেন জানান, আমার বয়স প্রায় ৬০। শরীর এখন নুইয়ে পড়েছে। কোনো রকমে আমার ছেলে উপার্জন করে সংসার চালাতো। সেই ছেলেকে পুলিশ মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমার ছেলেকে বাইরে থেকে খাবার কিনে সবসময় তো দিতে পারি না। সেজন্য রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর প্রায় পনে ১২ টায় সাতক্ষীরা কারাগারে ধার-দেনা করে ৮’শত টাকা এনেছি ছেলে নামীয় পিসি কার্ডে টাকা জমা দিতে। সেটি জমাও দিয়েছি। জমাগ্রহণকারী পুলিশ সদস্য বলেছেন, আজকে এই টাকা তুলতে পারবে না। আগামীকাল (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টার দিকে তুলতে পারবে। তিনি আরও জানান, আর পারছি না। খুবই কষ্টে দিনপাত করছি। আমার ছেলেকে জামিন দিয়ে আমার বুকে ফিরিয়ে দিতে জেলা প্রশাসক, সিনিয়র জেলা জজ ও দায়রা জজ, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কারাগারে থাকা এক ভুক্তভোগী আসামী জানান, আমাকে ৪৫৭ ও ৩৮৩ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওই মামলায় আমার রিমান্ডও নিয়েছে। অথচ নির্দোষ তার প্রমাণ করার কোনো আলামত নেই কাছে আমার। এরপরেও গত ১৫ থেকে ১৮ দিনে আমার উকিল জামিন নেওয়ার চেষ্টা করছেন। অজ্ঞাত কারণে কেন পারছে না তা আমার বোধগম্য নহে। আমার স্ত্রী-সন্তানদের ছেড়ে এখানে থাকতে খুবই কষ্ট হচ্ছে। তাদের ছাড়া রাতে ঘুমাতে পানি না। এখানে রাতে আমার ঘুমও হয়না। মানসিক টেনসনে শরীরও ক্রমান্বয়ে নুইয়ে পড়ছে। এমতাবস্থায় আমার জামিন আবেদন মঞ্জুর ও ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আসামী।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত