বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন শনিবার

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে জানান, সাতক্ষীরা প্রেসক্লাব সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিচালিত হলেও ২০২২ সালের পর থেকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি কিছু ব্যক্তি অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে অসাংবাদিক ও বহিরাগতদের নিয়ে একটি কমিটি গঠন করে দখলদারিত্ব কায়েম করেছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ৩০ জুন বৈধ কমিটির সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশ করতে চাইলে দখলদারদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে তিনজন গুরুতর। এ ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, দখলদাররা আগামী শনিবার আবারও কথিত সাধারণ সভার আয়োজন করছে। এর প্রতিবাদে পেশাদার সাংবাদিকরা একই সময় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তারা সাতক্ষীরায় কর্মরত সব সাংবাদিককে উক্ত কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ