বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অগস্ট) খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কাবাডি ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় ৮টি স্কুল ও মাদ্রাসা অংশ নেয় এবং দাবা প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি স্কুল ও মাদ্রাসা। কাবাডি প্রতিযোগিতায় রাজনগর দাখিল মাদ্রাসাকে হারিয়ে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবা বালক গ্রæপে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দাবা বালিকা গ্রæপে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাধে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও জিজিকে কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস