মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজীর প্রার্থী

আসন্ন ২২ নভেম্বর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গণকে আরো বেশি উজ্জীবিত করতে ও ক্রীড়া বান্ধব সাতক্ষীরা তৈরীর প্রত্যয় নিয়ে সাধারণ সম্পাদক পদে সময়ের যোগ্য প্রার্থী হিসাবে বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীর আহমেদ’র বিকল্প নেই। যিনি ঢাকা ১ম বিভাগ ও সাতক্ষীরা প্রিমিয়ার লীগের সাবেক ক্রিকেটার এবং একজন ভালো মানের খেলোয়াড়।

তিনি সাতক্ষীরায় একাধিকবার ফুটবল, ভলিবল, ক্রিকেটসহ বহু টুর্নামেন্টের আয়োজক এই বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মীর তানজীর আহমেদ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর তানজীর আহমেদ বলেন, ‘সাতক্ষীরা জেলা একটি সম্ভাবনাময় জেলা। বাংলাদেশের ক্রীড়াঙ্গণে এ জেলার ছেলে-মেয়েরা অনেক সুনাম অর্জন করে জেলাকে গৌরান্বিত করেছে। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরো গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে সকলের সহযোগিতার মাধ্যমে নতুনভাবে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি একজন ক্রীড়া প্রেমিক। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তভূক্ত ক্লাব ছাড়াও জেলার সকল ক্লাবকে খেলা-ধূলার প্রসার ঘটানোর মাধ্যমে উজ্জীবিত করতে চাই। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থাকে খেলা-ধূলার মাধ্যমে যুব সমাজসহ সকলকে খেলার মাঠমুখী করতে আমি সকলের দোয়া ও ভালবাসা নিয়ে উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আমার ভোটার নং-১১৪। জেলা ক্রীড়া সংস্থার ১৩৪ জন ভোটার আমাকে যদি জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে যোগ্য মনে করেন ইনশাল্লাহ অবশ্যই আমাকে ভোট দেবেন। আমি আশা করি মহান আল্লাহর রহমতে জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সকলের দোয়া ও ভালবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা