মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জুয়েলার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের কুরাইশী ফুডপার্কে এ মতবিনিময় সভায় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি গৌর চন্দ্র দত্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বণিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

এসময় জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনের সদস্য হতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে। সংগঠনকে অবশ্যই নির্ধারিত চাঁদা দিতে হবে। যারা চাঁদার টাকা দিতে ব্যর্থ হবে তাদের সদস্য পদ দেওয়া হবে না। এছাড়া জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। কারও পক্ষে কাজ করার কোন নজির কেন্দ্রীয় কমিটির নেই।
তিনি আরো বলেন, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট একটি রুলস আনতে আদালতের দারস্থ হতে হবে। খুব শিগ্রই এটির বিষয়ে সমাধান আসবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি