রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সভাপতি সানা ও সম্পাদক ইকবাল

সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশন”। সর্বসম্মতিক্রমে সাংবাদিক মোঃ আহাদুল্লাহ সানাকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শহরের সিটি শপিং সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও অ্যাথলেট কাজী কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক লিয়াকত হোসেন অরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রেজাউল ইসলাম খোকন, রেফারি তাপস কুমার সরকার, অভিজ্ঞ ধারাভাষ্যকার শাহজাহান সিরাজ ও নূর মোহাম্মদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় আজমিরা খাতুন দোলা, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য জলি লতা এবং বিসিবি আম্পায়ার খাদিজা আক্তার চায়না।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধারাভাষ্য শুধু খেলার বর্ণনা নয়, এটি দর্শকের অনুভূতির সঙ্গে খেলার সংযোগ তৈরি করে। একজন দক্ষ ধারাভাষ্যকার ম্যাচের উত্তেজনা ও সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। তারা আরও বলেন, সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে প্রতিভাবান ধারাভাষ্যকাররা কাজ করলেও তাদের জন্য কোনো সংগঠিত প্ল্যাটফর্ম ছিল না। এই অ্যাসোসিয়েশন সেই শূন্যতা পূরণ করবে এবং নতুন প্রজন্মের ধারাভাষ্যকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা, প্রতিযোগিতা আয়োজন এবং জেলার বিভিন্ন ক্রীড়া ইভেন্টে মানসম্মত ধারাভাষ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা চাই সাতক্ষীরার প্রতিটি ক্রীড়া ইভেন্টে দক্ষ ও প্রশিক্ষিত ধারাভাষ্যকার তৈরি হোক। এই সংগঠনের মাধ্যমে নতুনদের প্রশিক্ষণ দিয়ে জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী