বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আলহাজ মো. আল ফেরদাউস আলফা, ওবায়দুর রহমান লাল্টু, মতিয়ার রহমান, জাকির হোসেন, মহিতুর রহমান, শিল্পী রাণী মহলদার, এড. শাহনওয়াজ পারভীন মিলি, মাকসুদুর রহমান মুকুল, মনিরুল ইসলাম, আসাদুর রহমান সেলিম, সহকারী প্রকৌশলী আহসান হাবীব, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচির মধ্যে ছিল ১৭ মার্চ সকালে খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প স্তাবক অর্পণ, জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া অনুষ্ঠান, জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে কেক কাটা, সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত মুক্তিযোদ্ধা চেয়ারম্যান স ম আব্দুর রউফ কমপ্লেক্স ও এতিমখানায় কোরআনখানী ও দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার ও মিস্টি বিতরণ, সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন সকল ডাক বাংলো সমুহে ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, জেলা পরিষদ কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা, ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, ২৩ মার্চ গবীর অসহায় ক্যান্সারের মতো মরণব্যধিতে আক্রান্ত রোগিদের মাঝে আর্থিক সাহায্য প্রদান, ১৮-২৫ মার্চ পর্যন্ত মশক নিধন অভিযান পরিচালনা, ২৬ মার্চ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্ফস্তাবক অর্পন ও আলোচনা সভা।

এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ