সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (১৭ মার্চ) এ দিবস উদযাপন করা হয়।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ, মাওলানা মো. আবুল খায়ের, মো. রবিউল ইসলাম, হাবিবুল্লাহ, আলাউদ্দিন, পলাশ কান্ত, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান।
এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সরকারি উচ্চ বিদ্যালয়

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম, মতিউর রহমান, আবুল হাসান, ইয়াহিয়া ইকবাল, কাবিজুল ইসলাম, গাজী মোমিন উদ্দিন, আলতাফ হোসেন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল মজুমদার।

সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের হলরুমে কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটাল বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক, ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট কাশিঅকস সভাপতি মো. আজমল হোসেন প্রমুখ।
সকালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে খেলা-ধূলা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধান আর.এসি মো. এনামুল হাসান।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক তৈবুর রহমান, ফারুক হোসেন, সিরাজুল ইসলাম, দেবব্রত কুমার, শামীম পারভেজ, সাবিনা সারমিন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. আখতারুজ্জামান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল লায়লা বিথী।

আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, জেলা যুবলীগের সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য কাজী আব্দুল মহিদ, যুবলীগের সদস্য রাজু মোল্যা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ।
এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাহাঙ্গীর আলম জিয়া।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা) আসন-৩২৪ এর সংসদ সদস্য সাতক্ষীরা-১,২,৩,৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস

“সবুজ জ্বালানির ব্যবহার বাড়াই, নির্মল বায়ুর নীল আকাশ চাই এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

  • ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
  • সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু
  • সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন