বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদে বাংলা ১৪২৮ সনের ১৬টি খেয়া ঘাটের দরপত্র গ্রহণ

সাতক্ষীরা জেলা পরিষদে দরপত্র গ্রহীতাদের অনূক‚লে বাংলা ১৪২৮ সনের খেয়া ঘাটের ইজারা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খেয়া ঘাট টেন্ডার দরপত্র গ্রহীতাদের সম্মুখে সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব ১৬টি দরপত্রের মধ্যে ৯টি সর্বোচ্চ দরপত্র গ্রহীতাদের অণূকলে এ খেয়া ঘাট ইজারা প্রদান করেন।

সাতক্ষীরা জেলা পরিষদে ১৪২৮ সনের ১৬টি খেয়া ঘাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করা হয়। সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে গত বছরের তুলনায় কয়েক লক্ষ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হবে।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র ঐকান্তিক প্রচেষ্টায় এ অতিরিক্ত সরকারি রাজস্ব আদায় হবে।

জেলা পরিষদের আওতাধীন দমদম নাজিমগঞ্জ খেয়া ঘাট ইজারা দেওয়া হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা, কুলতলী খেয়া ঘাট ৮০ হাজার টাকা, বুধহাটা খেয়া ঘাট ৫৬ হাজার ৩০০ টাকা, বন্যাতলা খেয়া ঘাট ১ লক্ষ ১৬ হাজার টাকা, কাকবাসিয়া খেয়া ঘাট ২৩ হাজার ২০০ টাকা, ঝাপালী মাদারবাড়িয়া খেয়া ঘাট ২ লক্ষ ৮৬ হাজার টাকা, নওয়াবেকী গড়কুমারপুর খেয়া ঘাট ১৬ লক্ষ টাকা, কোলাগেড়ালী খেয়া ঘাট ১ লক্ষ ১ হাজার টাকা ও চ্যাটাপুকুর খেয়া ঘাট ২০ হাজার ২০০ টাকায় ইজারা প্রদান করা হয়েছে। বাকি খেয়া ঘাটগুলি ইজারা প্রদানে প্রক্রিয়াধীন আছে।

জেলা পরিষদের এ ০৯টি খেয়া ঘাট থেকে ২৪ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হবে।

এসময় ইজারা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, উচ্চমান সহকারি শফিকুল হক ও রাকেশ মল্লিক প্রমুখ।

এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও ১৬টি খেয়া ঘাট দরপত্র দাতারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ