বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

দেবহাটায় মাস্ক পরায় উদ্বুদ্ধ ও ভ্রাম্যামান আদালতে জরিমানা

দেবহাটায় মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ ও ভ্রাম্যামান আদালতে জরিমানা করলেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার লক্ষে দেবহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর মোড়, সখিপুর বাজার, পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি করনা পরিস্থতির দ্বিতীয় ধাপ মোকাবেলায় পথচারীসহ সকলকে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।

এছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাস্ক পরার বিকল্প নেই উল্লেখ করে অপ্রয়োজনে বাহিরে ঘোরা ফেরা না করার পরামর্শ দেন তিনি।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নির্বাহী অফিসারের কার্যালয়ের আত্তাবুজ্জমান এবং থানা পুলিশের সদস্যরা।

ইউপি সদস্য আসমানকে গনসংসর্ধনা

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ আসমানকে এলাকাবাসীর পক্ষ থেকে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ওয়ার্ড যুবলীগ ও বৃহস্পতিবার সকাল ১০টায় হাদিপুর যুব উন্নয়ন সংঘের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ আসমান।
এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাম সুন্দর ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক হাসানুজ্জামান, ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি নুর হোসেন, যুবলীগ নেতা শুম্ভ নাথ ঘোষ, ফজর আলী, সিরাজুল ইসলাম, মামুন মোড়ল, ঝন্টু সরকার, হাদিপুর যুব উন্নয়ন সংঘের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৭ মার্চ মাদার তেরেসা পদক পাওয়ায় ইউপি সদস্য আসমানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ