মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা| বুধবার (২০ মে) কুলিয়া রেনু সেডস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক শামীম|

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি| আমি দীর্ঘদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন দৃঢ়তার অনুপ্রেরনায় ও বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বুকে ধারন করে রাজনীতি করে আসছি| আমি সভাপতি নির্বাচিত হওয়ার আগে থেকেই দলের কর্মী ও সাধারন মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি| যা আমার ইউনিয়নবাসী অবগত আছে| গত কয়েকদিন আমার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচারনা ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার চালাচ্ছে সেটা শুধু আমার নিজের নই বরং দলের ভাবমূর্তিও দারুনভাবে নষ্ট হচ্ছে বলে মনে করি| প্রকৃত ঘটনা হচ্ছে, কুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম সিরাজ ওরফে বাঙালের ছেলে আব্দুল্লাহ মিলন আমার কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহন করে| কিন্তু অনেকদিন হয়ে গেলেও সে টাকা না দেয়ার কারনে তার কাছে অনেকবার টাকা ফেরত চাইলে সে আজ দেবে, কাল দেবে বলে এভাবে আমার সাথে প্রতারণা করতে থাকে| আমি বিষয়টি আমার দলীয় নেতাকর্মীদের অবহিত করি| তারাও আব্দুল্লাহ মিলনকে টাকা ফেরত দিতে বলে কিন্তু সে টাকা ফেরত দেইনি| বরং আমার টাকা ফেরত না দিয়ে আমার প্রতিপক্ষদের সাথে হাত মিলিয়ে নানারকম কুৎসা রটাতে থাকে| যার কারনে গত ইং ১৬ মে রাত ৮টার দিকে আমি আমার দলের ৪নং ওয়ার্ডের সভাপতি পলাশ আহম্মেদ ও ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক জয়নাল আবেদীনকে সাথে নিয়ে কুলিয়া বাজারের মধ্যে তার কাছে ফেরত চাইলে সে তখন ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারতে আসে এবং একপর্যায়ে আমার সাথে থাকা দলীয় নেতা জয়নাল আবেদীনকে রড দ্বারা মারপিট করে| এতে জয়নাল আবেদীনের মাথা ফেটে যায়| তখন স্থানীয় লোকজন ছুটে আসলে মিলন আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়| পরে আহত জয়নাল আবেদীনকে আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়| সে প্রকৃত এই ঘটনাটি আড়াল করতে এবং বিষয়টিকে ভিন্ন খাতে নিতে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সাথে আতাত করে মিলন আমার ও আমার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানারকম মিথ্যা, ভিত্তিহীন ও অবাস্তব কাহিনি সৃষ্টি করে অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে|

তিনি আরো বলেন, আব্দুল্লাহ মিলন ও তার ভাই আবু সিদ্দিক নেশাখোর, কিশোর গ্যাং পরিচালনাকারী ও ভুয়া ফেসবুক আইডি পরিচালনাকারী| তারা ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন সম্মানী মানুষদের অসম্মানিত করা এমনকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যার প্রমান আছে| ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে তারা বিভিন্ন মানুষদের নিকট থেকে চাঁদাবাজী করে যেটা এলাকার অনেকেই অবগত আছেন| তাদের সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না| আমি একজন কর্মীবান্ধব ও ব্যবসায়ী মানুষ| আমি এই অপপ্রচারকারী, সন্ত্রাসী, এলাকার কিশোর গ্যাং পরিচালনাকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা পুলিশ সুপার ও দেবহাটা থানার পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি|

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসে বাবু, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান মনি, সিনিয়র যুগ্মআহবায়ক হোসেন আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহিম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আফ্রিদি, সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা|

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল