শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে “নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় তালা ও পাইকগাছা উপজেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশ নেন।

কর্মশালায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে বিদ্যমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসম্মত দুধ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১০০ জন খামারির মাঝে বিনামূল্যে মিল্ক ক্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাসুম বিল্লাহ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম।

ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য দেন এসিস্ট্যান্ট একাউন্ট ম্যানেজার কৃতিশ চন্দ্র মিস্ত্রি ও ভেটেরিনারি সার্জন ডা. মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমতাজ আলী এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ব্র্যাক ডেইরি দুধ সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণে মান নিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করছে। নিরাপদ ও মানসম্মত দুধ বাজারজাতকরণে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক ব্যবস্থাপক মো. মমতাজ আলী বলেন, খামারিদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ব্র্যাক ডেইরি খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ