বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে “নতুন প্রজন্ম কেমন বাংলাদেশ চাই-শীর্ষক” আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে “নতুন প্রজন্ম “কেমন বাংলাদেশ চাই- শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিব হোসেন বাবলা, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম প্রমুখ। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, “আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশের সকল সেক্টরে বৈষম্যমুক্তকরণ করার আহবান জানান।”
এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর