বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈষম্য নিরসনে কালিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ: শতভাগ পদোন্নতি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কালিগঞ্জে বুধবার (০২ অক্টোবর) বিকালে কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কালিগঞ্জ উপজেলা সভাপতি এস এম গোলাম রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ, মোঃ আল আমীন, ফেরদৌস আলম, সহকারী শিক্ষক শাহীনা আক্তার, সেলিম রেজা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমীর হোসেন মিঠু, ফারুকুজ্জামান, খায়রুল আলম, প্রমুখ। দাবী বাস্তবায়নের নেতৃবৃন্দ অন্তর্বর্তি সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমাজ, সহকারী শিক্ষক ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ বহু সাধারণ শিক্ষক অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয়বিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গাজীপুরে ফের সড়কে শ্রমিকরা, পুলিশের গাড়িতে আগুন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন