বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়া বাজারকে সাতক্ষীরা জেলায় মডেল গড়ার ঘোষনা

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার কুলিয়া বাজারকে মডেল করে গড়ে তোলার ঘোষনা দিয়েছেন নব-কমিটির নেতৃবৃন্দ। গত মঙ্গলবার রাত ৯ টায় বাজার কমিটির কার্যালয়ের সামনে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কমিটির সভপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারি আবু হুরাইরা। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আমির হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডা.অহিদুজ্জামান, কুলিয়া বাজার কমিটির উপদেষ্টা ইমাদুল হক ও আব্দুস সামাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহ-সভাপতি মোসফিকুর রহমান। উল্লেখ্য যে, গত ১২/০৯/২০২৪ তারিখে সদস্যদের ভোটের মাধ্যমে কুলিয়া বাজারে নতুন কমিটি গঠিত হয়। আলোচনা সভা শেষে নৈশ ভোজের আয়োজনে অংশ নেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। আলোচনা সভা থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহনের ভিত্তিতে ব্যবসায়ীদের সহযোগিতায় দেবহাটার কুলিয়া বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার