সাতক্ষীরা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির তীব্র সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
শুক্রবার বিকেলে শহরের লেকভিউ চত্বরসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সদ্য সমাপ্ত নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের ৩৭টি আসনের মধ্যে অন্তত ২৫টি আসন সরাসরি হাইজ্যাক করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়েছে।” তিনি কারচুপির সাথে জড়িতদের দ্রুত সাতক্ষীরা থেকে অপসারণের দাবি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী হতে হবে। ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান। ইফতারপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, অনেক লড়াই সংগ্রাম ও রক্তদানের মাধ্যমে আজ বাংলাদেশে শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে। নতুন সংসদীয় সরকার যাত্রা শুরু করেছে। জামায়াতে ইসলামী এই প্রথমবারের মতো বিরোধী দলে অবস্থান করছে। জামায়াতে ইসলামী সকল ভালো কাজে সরকারের পাশে থাকবে।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা রমজানের পবিত্রতা রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, কামরুল ইসলাম ফারুক ও আব্দুর রউফসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে শরিক হন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন


