সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

​সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির তীব্র সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শুক্রবার বিকেলে শহরের লেকভিউ চত্বরসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সদ্য সমাপ্ত নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের ৩৭টি আসনের মধ্যে অন্তত ২৫টি আসন সরাসরি হাইজ্যাক করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়েছে।” তিনি কারচুপির সাথে জড়িতদের দ্রুত সাতক্ষীরা থেকে অপসারণের দাবি জানান।

​জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী হতে হবে। ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান। ইফতারপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, অনেক লড়াই সংগ্রাম ও রক্তদানের মাধ্যমে আজ বাংলাদেশে শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে। নতুন সংসদীয় সরকার যাত্রা শুরু করেছে। জামায়াতে ইসলামী এই প্রথমবারের মতো বিরোধী দলে অবস্থান করছে। জামায়াতে ইসলামী সকল ভালো কাজে সরকারের পাশে থাকবে।

​বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা রমজানের পবিত্রতা রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, কামরুল ইসলাম ফারুক ও আব্দুর রউফসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে শরিক হন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ