শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট অফিসে তালা, অবরুদ্ধ ৭ জনকে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের অফিসে তালা দিয়েছে ছাত্রলীগ। তালা দিয়ে অফিস কক্ষে রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যানসহ ৭ জনকে আটকে রাখা হয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আনুমানিক দুপুর ২ টার পরে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু জানান, বৃহস্পতিবার দুপুর ২টার পরে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জন অফিসে এসে তালা লাগিয়ে দেয়। এসময় অফিস রুমে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হকসহ ৭ জন আটকা পড়ে।

ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কোন সদস্য নন। অথচ তিনি গায়ের জোরে এ কাজ করছেন। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের মনোনয়ন পত্র সংগ্রহের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর জোর পূর্বক নির্বাচনী আচরণবিধি অমান্য করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে মনোনয়ন পত্র নিতে চান জেলা ছাত্রলীগ সভাপতি। তিনি একটি পক্ষকে সুবিধা দিতে এঘটনা সৃষ্টি করেছে।

এ ঘটনায় ছাত্রলীগের সভাপতির নিজস্ব ০১৭৬৪২৩৬৬৩২ নম্বর মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম জানান, তিনি রেড ক্রিসেন্ট অফিসে তালা মারার ঘটনা শুনেছেন। তিনি এবিষয়ে বিস্তারিত কিছু জানেন না। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অফিসে তালা মারার ঘটনা জানতে পেরে তিনি সদর থানার অফিসার ইনচার্জকে জানালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাইস চেয়ারম্যানসহ অবরুদ্ধদের তালা খুলে উদ্ধার করে।

এব্যাপারে সাতক্ষীরার সচেতন মহল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও অভিযুক্তদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত