বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সমিতির ঢাকা’র নির্বাহী সদস্য ও নতুন সদস্যদের পরিচিত ও ঈদ পুনর্মিলনী উদযাপন

এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা সমিতি ঢাকা এর নির্বাহী সদস্য ও নতুন সদস্যদের পরিচিতি এবং ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।

গত (২২শে আগষ্ট) সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা সমিতি ঢাকা এর আহবায়ক আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আফসার আলী। তিনি বলেন, এই সংগঠনের ভবিষ্যৎ আগামীতে আরো উন্নততর হবে তা আজকের অনুষ্ঠানে এসে জানতে পারলাম। এখানে উপস্থিত অধিকাংশ জ্ঞানী ও গুণীজন। না আসলে তাদের সংঙ্গে পরিচিত হবার সুযোগ সৃষ্টি হতো না। ভালোই লাগলো। এই সংগঠনের কার্যক্রম সমগ্র ঢাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ঢাকাস্থ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সুখ-দুঃখের কথাগুলো প্রয়োজনে শেয়ার করবে। মাসে মাসে অন্তত: একবার সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা একত্রিত হয়ে আলোচনা সাপেক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণপূর্বক তা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকবে সেই প্রত্যাশা।

সংগঠনের সদস্য সচিব মো. আফতাবুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. এমএ জলিল, শামসুল আলম, সংগঠনের যুগ্ম আহবায়ক মো. শরীফুল্লাহ, সদস্য মো. সাজ্জাদ হোসেন সাজু, শেখ আসাদুর রহমান প্রমূখ। এসময় সংগঠনের সদস্য আশরাফুল বারী শাহাজাদা, আলিফ হোসেন, আশুরা পারভীন দীপা, মো. শহিদুল ইসলাম সেন্টু, এসকে আব্দুল আজীম, হাসান মফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নতুন সদস্য সংগ্রহ, উপস্থিতি ও কার্য বিবরণীগুলো রেজিষ্টারে লিপিবদ্ধকরণ, সংগঠনের তহবিল বৃদ্ধিকরণ, মাসিক চাঁদা সংগ্রহ ও ব্যয় সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল