শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের
কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন ২০২২ সম্পন্ন হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মহিলা সদস্য
পদে কোন প্রার্থী না থাকায় নাছিমা খাতুন বিনা প্রতিদ্বন্দিতায় জয়লালাভ করে। ২২ আগস্ট অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন
প্রার্থী অভিভাবক সদস্যদের ভোটে নির্বাচিত হন। মোট ৩০৪ ভোটারের মধ্যে ১৮১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচিত সদস্যরা হলেন- এবতেদায়ী স্তরে আব্দুল জলিল ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দাখিল স্তরে
সদস্য পদে মো. আবুল হাসান ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মো. আব্দুল হাকিম ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মো. জিয়াদ আলী ৮৩ ভোট পেয়ে
নির্বাচিত হন। কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা
অফিসার মো. আব্দুল গনি। এসময় উপস্থিত ছিলেন কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর মুর্ত্তেজা রেজা, সহকারী সুপার মো. আব্দুল
আলিম, সাতক্ষীরা সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর লিটন কুমার সাহা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি