সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে সরকারি রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে সার্কিট হাউজ মোড়ে রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড করায় জনগনের চলাচলের ভোগান্তি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় সময় সাধারণ জনগণ যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডে সার্কিট হাউজ মোড়ে রসুলপুর গ্রামের মৎস্য অফিসের যাতয়াতের সরকারি রাস্তাজুড়ে জমজমাট হয়ে উঠেছে হাঁস, মুরগি ও মছের খাদ্য মেগা ফিডের গোডাউন ব্যবসা। এতে করে ভোগান্তির শিকার হচ্ছে মৎস্য অফিস কর্মকর্তা- কর্মচারি, স্কুল কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীর খেটে খাওয়া সাধারণ মানুষ। এই শ্যামল ফিডের দোকান ছাড়াও তার রয়েছে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। তার নিজের নয়ন নামে একটি জুয়েলারী দোকান রয়েছে সেখানে সে চড়াও সুদে সোনা বন্ধকের নামে সুদের কারবার চালিয়ে যাচ্ছে।

রসুলপুর গ্রামে নাম না বলা অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের এলাকায় যাতায়াতের এই একটি রাস্তা। এই রাস্তার পাশে সরকারি বি এ এম ভবনটি ভাড়া নিয়েছে মেগা ফিড ব্যবসায়ী শ্যামল কুমার। এই ব্যবসায়ী শ্যামল কুমার রাস্তা আটকিয়ে ট্রাকে ফিড লোড-আনলোড করায় আমাদের ঝুঁকির মধ্যে চলতে হয়। কেউ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।

রসুলপুর গ্রামের মোটরসাইকেল মিস্ত্রি ইয়াসিন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার থাকাকালিন আমরা প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের কারনে প্রশাসনের দিয়ে আমাদের হয়রানি করে এই শ্যামল। আরো বলেন তৎকালিন সময় আমাদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে উচ্ছেদের অভিযোগ দিয়ে শ্যামল হিন্দু বলে নাটক সাজিয়েছিল সংখ্যালঘুকে আমরা না কি উচ্ছেদ করার চেষ্টা করছি।তার পর থেকে রাস্তা আটকিয়ে ট্রাক লোড -আনলোড করলে কেউ কিছু বলেনা ভয়ে।

রসুলপুর গ্রামের চায়ের দোকানদার মোস্ত বলেন, প্রতিদিন এই রাস্তায় বড় বড় ট্রাক নিয়ে আসলে আমাদের রাস্তা ঘাট নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই শ্যামলের কিছু বলার সাহস নাই। কারন রসুলপুর এলাকার কিছু নেতাদের টাকার বিনিময় ম্যানেজ করে। সরকারি রাস্তা ক্ষতি করে ও জন সাধারন মানুষের হয়রানি করে মেগা ফিড ব্যবসা করে যাচ্ছে শ্যামল কুমার।

রসুলপুর গ্রামের হোটেল ব্যাবসায়ী রফিকুল বলেন, শ্যামলের কারনে আমরা ভোগান্তি পাচ্ছি কিন্তু আমাদের কিছুই বলার নাই। আমরা কিছু বল্লে হয়রানির শিকার হতে হবে ।

এ বিষয়ে মেগা ফিডের শ্যামল কুমারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

মৎস্য অফিসের রাস্তা বন্ধ করে ফিডের গাড়ি লোড- আনলোডের বিষয় জানার জন্য জেলা মৎস্য কর্মকর্তা জনাব জি,এম, সেলিম বলেন, আমাদের মৎস্য অফিসের যাতায়াতের রাস্তার উপর দিনের বেলা লোড- আনলোডের কাজ বন্ধ রাখতে বলছি কিন্তুু তার সেটি বন্ধ করছে না। আমি তাদের বলছি অফিস চলাকালিন সময়ে কাজ বন্ধ রেখে সন্ধার পরে লোড- আনলোড করতে। এ বিষয়ে ব্যাবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা