শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ আটক-১

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

এ সময় ইজিবাইক চালক সোহেল উদ্দীনকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক স্বাক্ষরিক এক প্রেস নোটের মাধ্যমে সোমবার বেলা ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

প্রেস নোটে জানানো হয়, সাতক্ষীরার আবাদেরহাট সীমান্ত এলাকা দিয়ে স্বণের্র একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিকদল দল রাতে সেখানে অভিযান চালায়। এসময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে।

এ সময় ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।

বিজিবি অধিনায়ক প্রেস নোটে আরও জানান, আটক ইজিবাইক চালককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া জব্দকৃত স্বণের্র বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
তবে, এলাকাবাসীর সূত্রে জানা গেছে, স্বর্ণের বারসহ আটক ইজিবাইক চালক একজন বহনকারী। স্বর্ণ চালানের মূল মালিক এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর