শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা- ১ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা ১ ( তালা- কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক লাভ করেছেন কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি রবিবার(২৬ নভেম্বর) সকালে গণভবনে ৩০০ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে বিকালে কেন্দ্রীয় আ’লীগ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি ২৯৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের ঘোষিত তালিকায় কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে সাতক্ষীরা-১,( তালা- কলারোয়া) সংসদীয় আসনে মনোনিত করেছেন। আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্তির সাথে সাথে ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে তালা- কলারোয়ায় আনন্দ মিছিল বের হয়।

আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের স্ত্রী উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার নেতৃত্বে আনন্দ মিছিলটি ‘ বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে শ্লোগানে পৌর বাজর মুখোরিত হয়ে ওঠে। মিছিল শেষে পশুহাট মোড়স্থ আ’লীগ কার্যালয়ের সামনে সসাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আ’লীগ নেতা সহিদুল ইসলাম, আ’লীগ নেতা পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, মাস্টার জাহাঙ্গীর হোসেন, ফজলুর রহমান, ওসমান গনি, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, মন্জুরুল ইসলাম সোহাগ, সরোয়ার হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আগত আ’লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা- কর্মীবৃন্দ।

উল্লেখ্য, তালা- কলারোয়া সংসদীয় আসনে ফিরোজ আহম্মেদকে স্বপনকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনিত করায় বিভিন্ন স্তরের আ’লীগ নেতা- কর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক