শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রীড়াঙ্গন থেকে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য লড়াইয়ে করেছেন বর্তমান ও সাবেক অনেক ক্রীড়াবিদ-সংগঠক। সেই লড়াইয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানসহ অনেকে সফল হয়েছেন।

রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পাওয়া চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আসন্ন সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-

১. মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-২ আসন। জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পথে।

২. সাকিব আল হাসান, মাগুরা-২ আসন। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসরের আগে এই প্রথম সংসদ সদস্য হতে যাচ্ছেন।

৩. নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৬ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এনিয়ে চতুর্থবার সংসদ সদস্য হওয়ার পথে।

৪. আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১০ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি পঞ্চমবার সংসদ সদস্য হওয়ার পথে।

৫. সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৯ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।

৬. জাহিদ আহসান রাসেল, গাজীপুর ২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই ক্রীড়া প্রতিমন্ত্রী চতুর্থবার সংসদ সদস্য হওয়ার পথে।

৭. শ্রী বীরেন শিকদার, মাগুরা-২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক এই ক্রীড়া প্রতিমন্ত্রী ফের সংসদ সদস্য হওয়ার পথে।

৮. আব্দুস সালাম মুর্শেদী, খুলনা ৪ আসন। জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পথে।

৯. কাজী নাবিল আহমেদ, যশোর-৩ আসন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র এই সহ.সভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী