মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাধারণ ক্ষমা আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের: তালেবানের ঘোষণা

তালেবান সকল সরকারি কর্মকর্তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। একইসঙ্গে কাজে ফিরতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঝড়ের বেগে পুরো আফগানিস্তান দখলের দুইদিন পর মঙ্গলবার (১৭ আগস্ট) তালেবান এ আহ্বান জানালো।

তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, সকলের জন্যই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সুতরাং পূর্ণ আস্থার সাথে আপনাদের দৈনন্দিন জীবন শুরু করা উচিত।

রাজধানী কাবুল দখল করার মধ্য দিয়ে আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। সেই দিনই দেশটির চারিকার কারাগার থেকে শত শত বন্দি পালিয়ে গেছেন। এদের মধ্যে তালেবান সদস্যরাও আছেন।

গত রবিবার পর্যন্ত অন্তত ছয়টি অঞ্চলের কারাগার থেকে প্রায় এক হাজার অপরাধী ও মাদক পাচারকারীকে মুক্তি দিয়েছে তালেবান। তাদের অধিকাংশই মাদক চোরাচালান, অপহরণ এবং সশস্ত্র ডাকাতিতে জড়িত থাকার অপরাধে বন্দি ছিলেন। জানান কারা প্রশাসন পরিচালক সফিউল্লাহ জালালজাই।

এদিকে আফগানিস্তানে কয়েকদিনের মধ্যে সরকার গঠনের আশা করছে তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় এই গোষ্ঠীটি। স্বীকৃতি আদায়ের চেষ্টাও চালাচ্ছে। এ বিষয়ে তারা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কয়েকটি চ্যানেলকে কাজে লাগাচ্ছে। ইতিমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার