সামরিক শক্তিতে মিয়ানমার-ইরাকের চেয়ে এগিয়ে বাংলাদেশ


বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি।
তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম।
মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। দেশটির অবস্থান ৪৩তম।
সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে। ২০২৫ সালেও ১৪৫টি দেশের সামরিক শক্তির অবস্থান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
তালিকায় সামরিক শক্তিতে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাশিয়া। চীন ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।
এশিয়ার দেশগুলোকে নিয়ে ‘এশিয়ান মিলিটারি স্ট্রেন্থ, ২০২৫’ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এখানে বাংলাদেশের অবস্থান ১৭তম। আর এশিয়ার এই র্যাকিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন


