বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরিজ জয় বাংলাদেশের

ঘাম ঝরানো জয়ে দুই ম্যাচ রেখেই সিরিজ বাংলাদেশের
আগের দুই টি-টোয়েন্টিতে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। তবে এবার আর সহজ জয় নয়। শেষ পর্যন্ত লড়লো জিম্বাবুয়ে। যদিও শেষ রক্ষা করতে পারেনি তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচে সফরকারীদের ৯ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। দলীয় ১৬ রানের মাথায় মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ওপেনার জয়লর্ড গাম্বিকে (৮ বলে ৯)। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পান তানজিম হাসান সাকিব। নিজেই ক্যাচ বানিয়ে ফেরান ব্রায়ান বেনেটকে (৮ বলে ৫)।

পরের ওভারে ক্রেইগ আরভিনকে (৭ বলে ৭) বোল্ড করেন সাইফউদ্দিন। রিশাদ হোসেনের ঘূর্ণিতে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা (৫ বলে ১) গ্লাভসবন্দী হন উইকেটরক্ষক জাকের আলীর।

একটা প্রান্ত ধরে ছিলেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ১১তম ওভারে মাহমুদউল্লাহকে বোলিংয়ে এনে চমক দেখান শান্ত। মাহমুদউল্লাহ তুলে নেন ২৬ বলে ৩১ করা মারুমানিকে। ১৬ বলে ১১ করে তাসকিনকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন ক্লাইভ মাদান্দে। ৭৩ রানে ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে।

জোনাথান ক্যাম্পবেল ফের লড়াই করার চেষ্টা করেন শেষদিকে নেমে। ১৪তম ওভারে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে টানা দুই ছক্কা হাঁকান জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে।

তবে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে নিজের বিপদ ডেকে আনেন ক্যাম্পবেল। ডিপ মিউইকেট বাউন্ডারিতে লিটনের হাতে ধরা পড়েন ১০ বলে ২১ করা বাঁহাতি এই ব্যাটার।

৯১ রানে ৮ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে ছিল জিম্বাবুয়ে। সেখান থেকে ফারাজ আকরাম আর ওয়েলিংটন মাসাকাদজার নবম উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড জুটি। ৩০ বলে ৫৪ রানের জুটিতে মূলত ফারাজ আকরামই ম্যাচটা জমিয়ে তুলেন। মাসাকাদজা ১৪ বলে ১৩ করে আউট হন।

কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়াই করেছেন আকরাম। ১৯ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রানে অপরাজিত থেকে যান এই ব্যাটার।

৩ উইকেট পেলেও ৪ ওভারে ৪২ রান খরচ করেন সাইফউদ্দিন। রিশাদ হোসেন ২ উইকেট নিতে ৩ ওভারে দেন ৩৮। তানভীর ৪ ওভারে ২৬, তাসকিন ২১, তানজিম সাকিব ২৬ রানে নেন একটি করে উইকেট। মাহমুদউল্লাহ ১ ওভার হাত ঘুরিয়ে ১ রানে নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে প্রথমে তানজিদ তামিম-তাওহিদ হৃদয় জুটি, এরপর তাওহিদ হৃদয় এবং জাকের আলি অনিক জুটিতে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।

হাফসেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। ৩৮ বলে ৫৭ রান করে আউট হন তিনি। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের আলি অনিক। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত আউট হন লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনই রয়েছেন দারুণ অফ-ফর্মে। বিশ্বকাপের আগে এই দুই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেটপ্রেমী সবাইকে।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পরও নিজেকে হারিয়ে যেন খুঁজছেন লিটন এবং শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ৩.৪ ওভারে (২২ বলে) ২২ রানের জুটি গড়েন লিটন। এরপরই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরে যান বাংলাদেশের এই ওপেনার। ১৫ বল মোকাবেলা করে মাত্র ১২ রান করেছেন তিনি।

নাজমুল হোসেন শান্ত এসে জুটি বাধেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। এই জুটিও খুব বেশিদূর এগুতে পারেনি। মাত্র ৬ রানের জুটি। দলীয় ২৯ রানের মাথায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪ বলে ৬ রান করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা