শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে ট্রাক ঢুকে পড়ল মোটরসাইকেল ওয়ার্কশপে, নিহত ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজারে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওয়ার্কশপে ঢুকে পড়লে প্রতিষ্ঠানটির মালিক ও দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

রোববার (২ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটি গভীর রাতে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯৭) সিলেট থেকে ইট নিয়ে জাফলংয়ের দিকে যাচ্ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, চালক চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেলের ওয়ার্কশপের মালিক সোহেল আহমদের (৩৩) গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তিনি দরবস্তবাজারে বসবাস করে আসছিলেন। নিহত অন্য দুজন হলেন- মোটরসাইকেলের চালক ও একজন আরোহী। তাদের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাটের গাছবাড়িতে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায় নি।

ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কাজ করছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টায় জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় একটি বেপরোয়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে একই পরিবারের চার নারী-শিশুসহ অটোরিকশাচালক মারা যান। ওই দুর্ঘটনার ১৯ ঘণ্টার মধ্যে ফের ট্রাক চাপায় আরও তিনজনের মৃত্যু হলো। এ নিয়ে একদিনের মধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকচাপায় আটজনের মর্মান্তিক মৃত্যু হলো।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে