বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুইডেনে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদত্যাগ

সুইডেনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন। মূলত তার জোটের অংশীদার গ্রিন পার্টি জোট সরকার ছেড়ে দেওয়ায় এবং সংসদে বাজেট পাসে ব্যর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেন। তবে তিনি এককভাবে সরকার গঠনের চেষ্টা করবেন বলেও জানান।

সুইডেনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, বুধবার বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসেন সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন। এর ১২ ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

পার্লামেন্টে নিজের পদত্যাগের কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, তার জোটের অংশীদার গ্রিন পার্টি জোট সরকার ছেড়ে দেওয়ায় এবং সংসদে তিনি বাজেট পাসে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এক দলীয় সরকার গঠনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, আমি পদত্যাগ করছি কারণ গ্রিন পার্টি সংখ্যালঘু জোট সরকার ছেড়ে দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি এমন কোনো সরকারের নেতৃত্ব দিতে চাই না, কিছুদিন পর যার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

এর আগে পার্লামেন্ট অধিবেশনের শেষ মুহূর্তে অ্যান্ডারসন পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনের স্থলাভিষিক্ত হন। প্রধানমন্ত্রী পদের জন্য সংসদে ৩৪৯টি আসনের মধ্য পার্লামেন্টের ১১৭ জন সদস্য অ্যান্ডারসনের পক্ষে ভোট দেন। ১৭৪ জন তার বিপক্ষে ভোট দেন। ভোটদানে অনুপস্থিত থাকেন একজন। ৫৭ জন ভোটদানে বিরত থাকেন।

সুইডেনের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হয় না। প্রার্থীর বিরোধিতাকারীরা ১৭৫ জনের বেশি না হলেই চলে। এ মাসে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন ৫৪ বছর বয়সী এই নেত্রী।

গেল ১০ নভেম্বর প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেন। ২০১৪ সাল থেকে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা