রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেই সেক্স-টেপ কাণ্ডে শাস্তি পেলেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা

২০১৫ সালের আলোচিত ‘সেক্স টেপ’ কাণ্ডে দোষী প্রমাণিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার সঙ্গে জড়িত থাকায় বুধবার তাকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। পাশাপাশি ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে এই ফরাসি ফরোয়ার্ডকে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না করিম বেনজেমা।

তবে এ শাস্তির বিরুদ্ধে বেনজেমা আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

অবশ্য আপিলে হারলেও সমস্যা নেই এ রিয়াল তারকার। স্থগিত কারাদণ্ড হওয়ায় জেলে যেতে হবে না বেনজেমাকে।

রায় ঘোষণার পর তার আইনজীবী আঁতোয়ান ভেই সাংবাদিকদের বলেন, এই রায়ে কোনোভাবেই বাস্তব ঘটনার প্রতিফলন পড়েনি।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েত বলেন, বেনজেমার ক্যারিয়ার এতে ক্ষতিগ্রস্ত হবে না।

এদিকে বেনজেমার রায় নিয়ে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তার ক্লাব রিয়াল মাদ্রিদ।

আদালতে কৌঁসুলিদের মূল অভিযোগ ছিল— ব্ল্যাকমেইলারকে অর্থ দিয়ে বিষয়টি লোকচক্ষুর আড়ালে রাখার জন্য মাথিউ ভালবুয়েনাকে প্ররোচিত করেছিলেন বেনজেমা। মূলত এর পরিপ্রেক্ষিতেই আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা।

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে প্যারিসে ফরাসি দলের অনুশীলনের সময় ভালবুয়েনা ব্ল্যাকমেইলারদের ফোন পান। অর্থ না দিলে ফোনে তাকে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ব্ল্যাকমেইলাররা। তার ক্যারিয়ার ও জাতীয় দলে জায়গা খেলা নিয়েও ভয় দেখিয়েছিলেন তারা।

গত অক্টোবরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভালবুয়েনাকে অর্থ দিয়ে বিষয়টি মিটমাট করতে ব্ল্যাকমেইলাররা বেনজেমাকে নিয়োগ দেন।

এ ঘটনার পর সাড়ে পাঁচ বছর জাতীয় দলের বাইরে ছিলেন বেনজেমা।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

একই রকম সংবাদ সমূহ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন