শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনালী ব্যাংককে ৯৬ লাখ রুপি জরিমানা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের

লেনদেনের বিধি লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬.৪ লাখ রুপি (এক কোটি ৩৫ লাখ টাকা) জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। একই অভিযোগে ভারতের আরেক ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও এক কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌ঋণ, অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪০ হাজার রুপি ও সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে ১ কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তুকির মাধ্যমে সরকারের কাছ থেকে আদায়যোগ্য পরিমাণের বিনিময়ে একটি কর্পোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড ঋণের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘন করে এ ঋণের অনুমোদন দেওয়ায় সরকারি ব্যাংকটিকে মোটা অংকের জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরবিআই বলেছে, কেওয়াইসি নির্দেশনাবলীসহ আরও কিছু নিয়ম লঙ্ঘন করায় সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। সোনালি ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অংশ।

আরবিআই বলেছে, নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করায় এ জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংক ও গ্রাহকদের কোনো ধরনের লেনদেন কিংবা চুক্তি প্রভাবিত হবে না। একই সঙ্গে জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

অন্যদিকে জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময় মতো ফেরাতে ব্যর্থ হওয়ায় সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে জরিমানা করেছে আরবিআই। দেশটির সরকারি এই ব্যাংক অননুমোদিত ই–লেনদেনের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার আর্থিক অবস্থার সুপারভাইজরি মূল্যায়নের জন্য একটি বিধিবদ্ধ পরিদর্শন পরিচালনা করেছিল আরবিআই। এরপরই দেশটির সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে এবারই প্রথম এ ধরনের কঠোর পদক্ষেপ নিল আরবিআই।

একই রকম সংবাদ সমূহ

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক