সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীর রাগ ভাঙাতে অফিসে ছুটির আবেদন স্বামীর!

সাংসারিক বিষয় নিয়ে স্বামীর উপর বিরক্ত ছিলেন স্ত্রী। তারপর ঝগড়া হয়েছে। এরপরই ছেলে, মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন স্ত্রী। সেখানে গিয়ে স্বামীর সঙ্গে কথাও বলছেন না। ফিরেও আসছেন না শ্বশুরবাড়ি। এই নিয়েই মহা সমস্যায় পড়েছেন স্বামী।

দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়েই থাকে। তাই বলে স্ত্রী এত রেগে গেছেন যে রাগ কমার কোনও লক্ষণই নেই। এদিকে অফিস রয়েছে প্রতিদিন। স্ত্রীর রাগ ভাঙিয়ে যে বাড়ি ফেরাবেন, স্ত্রী ফোন না ধরায় সেই সুযোগও নেই। বাধ্য হয়ে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন ওই ব্যক্তি। সেই আবেদনই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি সরকারি অফিসে কাজ করেন ওই ব্যক্তি। জরুরিকালীন ভিত্তিতে ২ দিনের ছুটি চেয়েছেন তিনি। আবেদন পত্রে লিখেছেন, তার উপর রাগ করে ছেলে, মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছেন স্ত্রী। কিছুতেই ফিরে আসতে রাজি নন তিনি। তাই স্ত্রীর অভিমান ভাঙাতে দুইদিনের ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাবেন তিনি। সেখান থেকে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনবেন। হিন্দিতে লেখা ছুটির আবেদনপত্র নিয়ে জোর আলোচনা নেটিজেনদের মধ্যে। ওই ব্যক্তির স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন নেটিজনরা।
জানা গেছে, স্ত্রীকে ফিরিয়ে আনতে ওই ব্যক্তির করা ছুটির আবেদন বৃথা যায়নি। অফিস থেকে ছুটির অনুমতি পেয়েছেন। তবে এই ছুটির আবেদন নেটিজেনদের মনে করিয়ে দিয়েছে অতীরের বিভিন্ন ঘটনার কথা। এক নেটিজন যেমন লিখেছেন, আমার এক অধঃস্তন কর্মী একবার আমার কাছে একটি ছুটির আবেদন করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, অন্য একটি সংস্থায় ইন্টারভিউ রয়েছে তার। সেখানে যাওয়ার জন্যে একদিনের ছুটি চেয়েছিলেন তিনি।

সূত্র- আনন্দবাজার।

একই রকম সংবাদ সমূহ

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু