শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের মানুষ শান্তিতে আছে: রেলমন্ত্রী

দেশের মানুষ শান্তিতে আছে বলে উল্লেখ করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক অবস্থায় সারা বিশ্ব অস্বস্তিতে রয়েছে, শুধু বাংলাদেশ নয়। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য একটি দল ষড়যন্ত্র করছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তৈরি করে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন আ স ম আবদুর রবরা। গণতন্ত্র মঞ্চের নামে তারা আবারও ষড়যন্ত্র করছেন। ৭ দলীয় জোটের নামে তারা ও তাদের দোসররা এক হচ্ছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বীর মুক্তিযোদ্ধাদের বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। পাটের গুদামে আগুন দেওয়া, গণবাহিনী প্রস্তুত, রেললাইন উপড়ে ফেলা, ঈদের ময়দানে গুলি করে সংসদ সদস্যকে হত্যা করে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, গণতন্ত্র মঞ্চের নামে আবার তিনি (রব) মাঠে আসছেন। এরা চিহ্নিত দেশের দুশমন। কাজেই এই বিষয়ে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে।

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ বলেন, ২১শে আগস্টের সঙ্গে ১৫ আগস্টের সম্পর্ক রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব ও রাজনীতিকে ধ্বংস করার জন্যই দুটি ঘটনা ঘটিয়েছে। তদন্তে যেসব বিষয় উঠে এসেছে সেখানে জবানবন্দিতে মোশতাক জিয়াদের সমর্থন ছিল।

মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, ড. মোহাম্মদ জাকেরুল আবেদীন, মহাকাল নাট্য সম্প্রদায়ের বর্তমান সভাপতি মীর জাহিদ হাসান।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনিবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী