শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বতন্ত্র প্রার্থী ইয়াকুবের ঈগলের কাছে প্রতিমন্ত্রী স্বপনের নৌকার শোচনীয় পরাজয়

হেলাল উদ্দিন, মনিরামপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী যশোর জেলা কৃষকলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলহাজ মোঃ ইয়াকুব আলী (ঈগল প্রতীক) জয়ী হয়েছেন।
সহকারি রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র মনিরামপুর থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, মোঃ ইয়াকুব আলী পেয়েছেন ৭৬ হাজার ২০৭ ভোট।
আর আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, স্থানীয় সরকার পল্লী, উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পেয়েছেন মাত্র ৭১ হাজার ৩৯৬ ভোট। ৪ হাজার ৮১১ ভোটে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পরাজিত হয়েছেন। এদিকে- তৃনমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ২৩৬, জাতীয় পার্টির এম.এ হালিম লাঙ্গল প্রতীক পেয়েছেন ৬২৪ এবং ইসলামী ঐক্যজোটের নুরুল্লাহ আব্বাসী মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৬ ভোট। যশোর-৫ (মনিরামপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩। প্রাপ্ত মোট ভোট সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৬৬।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একটি বাওড় থেকে মহসিন মোল্লা (২৫) নামের একবিস্তারিত পড়ুন

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করেবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!