রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নম্বর খুঁজলে আসছে পর্ন সাইট!

দেশে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস পরিস্থিতি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতর রোগীদের চিকিৎসায় হটলাইন নম্বর চালু করেছে। যে নম্বরে ফোন দিয়ে যেকোনো রোগী টেলিমেডিসিন সেবা পেতে পারেন।

তবে এই হটলাইন নম্বর খুঁজতে কেউ যদি গুগলে ‘স্বাস্থ্য অধিদফতর হটলাইন নম্বর’ লিখে সার্চ দেন, তাহলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে বিভিন্ন পর্ন সাইটের ঠিকানা দেখাচ্ছে। বিষয়টিকে অনেকেই লজ্জাজনক হিসেবেই দেখছেন।

দেশের এই দুর্যোগ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধিদফতরটির এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

আহমেদ জারিফ নামের এক চিকিৎসক লিখেছেন, ‘স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে গুগল সার্চে এমন আসছে। অনলাইনের যুগে সবাই অনলাইনে সার্চ করে। ওয়েব ডেভেলপমেন্টের অতি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, এটা সাইট ডেভেলপারদেরই কাজ অথবা সাইট হ্যাকড। বেশ লজ্জা পেয়েছি। দয়া করে দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’

রাশেদুজ্জামান জয় নামের একজন লিখেছেন, ‘এই সাইট কেউ হ্যাক করেনি। এই Invisible Header সম্পর্কে ডেভেলপার নিজেই সব চেয়ে ভালো বলতে পারবে, I guess. স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কাস আর শেষ হইলো না!’

তামিম ইসলাম নামের আরেক চিকিৎসক লিখেছেন, ‘আমি ভাবছিলাম ছবিটা এডিট করা! পরে সার্চ দিয়ে এই অবস্থাই। বিষয়টি খুবই প্যাথেটিক।’ আবিদুর রহমান নামের একজন লিখেছেন, ‘Header-এ add করে invisible করে দিয়েছে। ইচ্ছা করে করা কাজ।’

সোমবার (২৬ জুলাই) বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘প্রতিমাসে লক্ষাধিক টাকা এই ওয়েবসাইটের পেছনে খরচ হলেও এটি নিয়ে আমাদেরও অসংখ্য অভিযোগ আছে। নিয়মিতভাবে এটিকে আপডেট করা হয় না। ডিজাইনটাও মনে হয় অনেক পুরনো আমলের। সব মিলিয়ে ব্যাপারটা হতাশাজনক।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি বিষয়টি নিয়ে এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সঙ্গে কথা বলছি। আশা করি ঠিক হয়ে যাবে।


তথ্যসূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সাফল্যকে কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অর্জনবিস্তারিত পড়ুন

‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’

গত ১৭ বছর আমার মায়ের উপর যেই অন্যায়-অত্যাচার করা হয়েছে, সেটার প্রতিশোধবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে নাবিস্তারিত পড়ুন

  • দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
  • ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই
  • পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা
  • ‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩
  • দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
  • চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
  • নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি
  • দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী