সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটা আল ফারুক একাডেমি জামে মসজিদে আর্থিক অনুদান

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আল ফারুক আদর্শ একাডেমির জামে মসজিদে মিনিস্টার গ্রুপ ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে অর্থিক অনুদান হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে মসজিদ কমিটির কাছে মসজিদ উন্নয়নকল্পে অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান, পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আল ফারুক আদর্শ একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এস এম রেজাউল করিম, আল ফারুক আদর্শ একাডেমির উপদেষ্টা এডভোকেট বাসারাত উল্লাহ আওরঙ্গী বাবলা, সমাজ সেবক আব্দুর রব পালাশ, মসজিদ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিম, সেক্রেটারি অধ্যাপক গাউসুল আজম, সহ-ক্যাশিয়ার আব্দুল গফফার, মাওলানা রফিকুল ইসলাম, মাস্টার তরিকুল ইসলাম, মোকাম আলী, আনন্দ টিভি ক্যামেরাপার্সন ও মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর আব্দুর রউফ প্রমুখ।

মাসিক ভালো কাজের এডমিন ও মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান বলেন, ‘আমরা যুবসমাজকে সাথে নিয়ে মাসিক ভালো কাজ গ্রুপের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, সমাজের অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টি ও সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলায় ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি যাতে যুবসমাজ লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তাদের ভালো ক্যারিয়ার গঠন করতে পারে ও মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পারি। খেলাধুলা হ্যা বলি মাদককে না বলি এই শ্লোগান নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।’

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর