বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে সাজেদুল ইসলাম ও বিপ্লব হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন–২০২৬ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে এসএম সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এসএম বিপ্লব হোসেন নির্বাচিত হয়েছেন।

গত ২৯ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা কমিটির ৩৫ জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরদিন ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ন্যাশনাল ফেসবুক পেজ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিতরা জানুয়ারি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

নবগঠিত সাতক্ষীরা জেলা বোর্ডে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমা খাতুন। এছাড়া হিউম্যান রিসোর্স অফিসার পদে তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, প্রজেক্ট অফিসার কাজী খালিদ এবং পাবলিক রিলেশন অফিসার হিসেবে নাজমুল সাকিব নির্বাচিত হয়েছেন।

ভিবিডি সারাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি প্রতিবছর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করে থাকে। নবনির্বাচিত সভাপতি সাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন সাতক্ষীরার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও যেকোনো সংকটে সংগঠনটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ ধ্রুব ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে ভিবিডি দেশের তরুণদের সম্পৃক্ত করে এসডিজি বাস্তবায়ন ও যে কোনো জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংগঠনটির সঙ্গে দেশের ৬৪ জেলার ৫৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক যুক্ত রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক