বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিনামূলের বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিনামূলের বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে নতু বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের প্রথম দিনে বিনামূলের বই বিতরণ সরকারের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শীতের সকালে নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ভরে উঠুক শিক্ষার্থীদের জীবন। শিক্ষার্থীরা হাতে হাতে নতুন বই নিয়ে তারা উদ্বেলিত হয়ে আনন্দে মেতেছে। নতুন বই শিক্ষার্থীদের জন্য এক অনন্য উপহার।”
বই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড স্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড স্কুলের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, মাওলানা মহসীন উদ্দীন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন