শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাঁস পালনে অনুকরণীয় দৃষ্টান্তে রাজগঞ্জের মাসুদ রানা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ থানাপাড়ার বাসিন্দা মাসুদ রানা (৪০)। তিনি ছাত্র জীবন শেষ করে বিদেশ গিয়েছিলেন। ১০ বছর বিদেশ থেকে বাড়ী এসে বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে ৩ বছর আগে গড়ে তোলেন মেসার্স রানা এন্ড ব্রাদার্স নামের এক হাঁসের খামার।

মাসুদ রানা ও তার ৩ ভাই মিলে এ হাঁসের খামারে হাঁস নিয়মিত পরিচর্যা করছেন।

পুষলেন হাঁস, ঘোচালেন বেকারত্ব, দেখালেন অন্যদের

মাসুদ রানা বলেন, মানুষের ইচ্ছা শক্তি বহুদুর নিয়ে যেতে পারে। আমরা প্রথমে অল্প কিছু হাঁসের বাচ্ছা এনে অল্প পরিসরে খামারের কার্যক্রম শুরু করি। তারপর থেকে এ পর্যন্ত। বর্তমানে আমার মেসার্স রানা এন্ড ব্রাদার্স খামারে উন্নত জাতের বেলজিং, খাকি ক্যাম্বেল ছোট-বড় মিলিয়ে মোট ১১ হাজার হাঁস রয়েছে। এখান থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় হাঁসের বাচ্ছা ও ডিম সরবরাহ করা হয়।

এই হাঁসের খামারটি স্থাপন করা হয়েছে রাজগঞ্জ থানাপাড়ার পাশে অপরূপ সৌন্দর্য্যে ভরা ঝাঁপা বাওড় পাড়ে। বর্তমানে এই তারুণ্য উন্মুক্ত খামারে দুই পর্যায়ে হাঁস রয়েছে। এ খামারের হাঁসের বাচ্ছাদের খাদ্য হিসেবে প্রথমে ভেজানো মুড়ি সাথে ওষুধ। পরে ফিড দেওয়া হয়।

স্থানীয়রা বলেন, এই এলাকায় হাঁসের খামার করায় পুরো এলাকায় সাড়া ফেলেছে। হাঁস পালন করে মাসুদ রানা একজন তারুণ্যের দৃষ্টান্ত প্রতীক হয়েছে।

কী উদ্দেশ্যে করেছেন এই হাঁসের খামার, এই প্রশ্নের উত্তরে মাসুদ রানা বলেন, বিদেশ থেকে এসে বেকার জীবন কাটাচ্ছিলাম। তখন মনে মনে ভাবলাম, বেকার জীবনে না থেকে কিছু করা যায় কিনা। তখন হাঁসের খামার করার কথা চিন্তা করেই কাজে নেমে পড়লাম। বর্তমানে আমি একজন খামারি হিসেবে সফল এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমার অবসর সময়কে কাজে লাগাতে পারছি।

তিনি আরো জানান, এই খামারে আমরা ৪ ভাই সহ এলাকার কিছু যুবকেরও কর্মসংস্থান করতে পেরেছি। এটাই আমাদের কাছে বড় কিছু।

মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী নিয়মিত এই খামারটি দেখাশোনা করছেন।
তিনি বলেন, বর্তমান সরকার বেকারত্ব দূর করার জন্য নানামুখী কর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের উৎসাহিত করছে। সেক্ষেত্রে মাসুদ রানার হাঁসের খামার একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কেবল সরকারি চাকরির আশা না করে, এভাবে আত্মপ্রত্যয়ী অনেকেই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত