শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় মানুষের বিরোধে সৃষ্ট জলাবদ্ধতার অবশেষে নিরসন

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রচেষ্টায় লাঙ্গলঝাড়া ইউনিয়নে গোলযোগপূর্ণ রাস্তার বিবাদ মীমাংসা করে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) ওই ইউনিয়নের মাহমুদপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে মাহমুদপুর গ্রামবাসী।

এ সময় লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল কালাম, এএসআই রিজাউল করিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আকবর আলি, মসজিদ কমিটির সভাপতি শামীম হোসেন, মসজিদ কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম, ইউপি সদস্য বৃন্দ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘এখানে একটি রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা সৃষ্টি হয়ে আসছিল। যার কারণে এ এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর আগে এসিল্যান্ড ও কলারোয়া থানা পুলিশ এখানে বিষয়টি মিটানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। সর্বশেষে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও ইউপি সদস্যবৃন্দ ও মসজিদ কমিটি আমাকে বিষয়টি জানান। তার প্রেক্ষিতে সকালে সরেজমিনে এসে লাঙ্গলঝাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাষ্টার নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, মসজিদ কমিটি, বিবাদী ও এলাকাবাসীদের সাথে নিয়ে রাস্তার এই বিষয়টি মিটিয়ে জলাবদ্ধতা নিরসন করতে পেরেছি। জলাবদ্ধতা নিরসনে সাহায্য করায় আমি এই এলাকার সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি’।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত