মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হামাস নয়, ইসরাইল ‘সন্ত্রাসী রাষ্ট্র’: এরদোগান

গাজার হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং একটি রাজনৈতিক দল, ইসরাইল প্রকৃত ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলকে অভিযুক্ত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোগানা বলেন, ফিলিস্তিনে বসতি স্থাপনকারী ইসরাইলিদের যেন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়, আঙ্কারা তা নিশ্চিত করবে।

তিনি বলেন, পশ্চিমাদের ‘অসীম’ সমর্থন নিয়ে গাজা উপত্যকায় ইসরাইল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা ‘মানব ইতিহাসে সবচেয়ে প্রতারণামূলক হামলা’।

দুই দিন পর জার্মানি সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট। পশ্চিমাদের সমালোচনায় মুখর তুরস্কের এ নেতার সফর নানা কারণে স্পর্শকাতর। এর মধ্যেই ইসরাইল নিয়ে এ মন্তব্য ইঙ্গিতবাহী।

এরদোগান জোর দিয়ে বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং একটি রাজনৈতিক দল, যেটি ২০০৬ সালে ফিলিস্তিনের নির্বাচনে জয়লাভ করেছিল।

নিজের দল একে পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি— ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। দেশটির প্রশাসনের প্রতি সমালোচনা করার সময় আমাদের ভুলে গেলে চলবে না যে, এই গণহত্যাকে কারা সমর্থন এবং বৈধতা দিচ্ছে। আমরা গণহত্যা দেখতে পাচ্ছি।’

ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা, তা পরিষ্কার করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিও আহ্বান জানান এরদোগান। তিনি বলেন, নেতানিয়াহু কালের গহ্বরে হারিয়ে যাবেন।

এদিকে এরদোগানের ‘নৈতিকতাবিষয়ক’ কোনো লেকচার শুনবেন না বলে নেতানিয়াহু এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন। এরদোগান ‘সন্ত্রাসী সংগঠন’ হামাসকে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তুরস্ক থেকে কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার পর এখন আঙ্কারার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার ঘোষণা দিয়ে ইসরাইল। সেই দেশের পক্ষে অবস্থান নেওয়া জার্মানিতে সফরে যাচ্ছেন তিনি। আবার জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজও গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে একাধিকবার নিজ অবস্থান জানিয়েছেন।

গত রোববারও যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেছেন, ‘অবিলম্বে যুদ্ধবিরতি বা দীর্ঘ সময়ের জন্য সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্তকে আমি ঠিক বলে মনে করি না। এতে করে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করবে হামাস।’

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী