শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার পিটার হাসকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার

প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার পর এবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় পিটার হাসকে হত্যার হুমকি দেওয়া ফরিদুল আলমের বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‌‌‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস…(প্রকাশযোগ্য নয়)। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস….। ‘

জানা গেছে, গত ৬ নভেম্বর উপজেলার কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় ফরিদুল আলম পিটার হাস সম্পর্কে এসব কথা বলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করেও ফরিদুল আলমকে পাওয়া যায়নি।

তবে ফরিদুলের বক্তৃতার সময় মঞ্চে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ বলেন, পিটার হাসকে নিয়ে কিছু একটা বলেছিলেন তিনি (ফরিদুল)। তবে কী বলেছিলেন মনে নাই।

কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী প্রমুখ।

এর আগে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী।

গত ৬ নভেম্বর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতাল-অবরোধবিরোধী সমাবেশে হাসকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মুজিবুল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও কটূক্তি করেন।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘পিটার হাস বলেছেন— এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস, আমরা খাই পাঁচ আঙুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপির ভগবান। আর তোরে এমন পিটুনি দেব…। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপি-জামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটি… ছিঁড়তে পারবি না।’

একই রকম সংবাদ সমূহ

ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়েবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি