বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসপাতালে ঘুরে ঘুরে বেড না পেয়ে করোনা রোগীর আত্মহত্যা

ভারতের অন্যান্য এলাকার মতো মহারাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। হাসপাতালে মিলছে না বেড। এমন পরিস্থিতিতে একাধিক হাসপাতালে ঘুরেও ভর্তি হতে পারেননি কোভিড-১৯ আক্রান্ত এক নারী। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, হাসপাতালে সিট না পেয়ে আত্মহত্যা করেছেন ৩৩ বছর বয়সী ওই নারী।

শনিবার (১৭ এপ্রিল) পুনেতে ঘটনাটি ঘটে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। মৃতের স্বামীর বরাত দিয়ে এতে আরও বলা হয়, আত্মহননের আগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সে কারণেই এমন সিদ্ধান্ত নেন।

জানা গেছে, সম্প্রতি ওই নারীর শ্বাসকষ্ট ও কাশি শুরু হয়। হাসপাতালে গিয়ে ১২ এপ্রিল করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। তাকে নিয়ে তার স্বামী একের পর এক হাসপাতালে ঘুরতে থাকেন। কিন্তু কোথাও বেড পাননি তারা। প্রতিবারই তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে।

ওই নারীর স্বামী জানান, স্ত্রীর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু হাসপাতালগুলোতে সে কথা বলেও বেড পাওয়া যায়নি। ফলে দিন দিন মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তার স্ত্রী।

এ ঘটনায় স্থানীয় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা