মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হোয়াটসঅ্যাপে ফাইল পাঠাতে লাগবে না ইন্টারনেট

ব্যক্তিগত যোগাযোগ কিংবা অফিসের ফাইল আদান-প্রদানে হোয়াটসঅ্যাপ বেশ নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে জনপ্রিয় এই অ্যাপ। তাই ব্যবহারকারীরাও আগ্রহের সঙ্গে অপেক্ষায় থাকেন। এবার জানা গেল, ইন্টারনেট ছাড়াই তথ্য, ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য পাঠানো যাবে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এই তথ্য জানিয়েছে।

ডব্লিউ আ বেটা ইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে নতুন এই সুবিধায় ছবি, ভিডিও, গানসহ বিভিন্ন ফাইল এনক্রিপশন করে পাঠানো যাবে। ফলে ইন্টারনেট ছাড়া পাঠানো বার্তাও থাকবে নিরাপদ। তবে এ সুবিধায় তথ্য পাঠানোর জন্য দুটি স্মার্টফোন পাশাপাশি রেখে অফলাইনে ফাইল শেয়ার সুবিধা ব্যবহার করতে হবে। শেয়ার ইট অ্যাপের মতোই কিছুটা কাজ করবে এই ফিচার। সুবিধাটি ব্যবহারের জন্য অবশ্যই দুইটি স্মার্টফোনের সিস্টেম ফাইল, ফটো গ্যালারি ও অবস্থানের তথ্য ব্যবহারের অনুমতি দিতে হবে হোয়াটসঅ্যাপকে।

অ্যানড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে এই সুবিধা তার দিনক্ষণ জানা যায়নি। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের পরীক্ষাধীন রয়েছে এবং বেটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা