শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ সেপ্টেম্বর কলারোয়ায় আসছেন কৃষিমন্ত্রী

১২ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়ায় আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজাক এমপি। তার আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী কৃষিমন্ত্রীর সফর সফল করতে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র সরকারি সফরসূচি অনুযায়ী আগামী ১১-১৩ সেপ্টেম্বর শনিবার-রবিবার ও সোমবার পর্যন্ত যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলা সফর করবেন। সাতক্ষীরা জেলার সফরসূচির অংশ হিসাবে রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় কলারোয়া উপজেলার কামারালী গ্রামে ও বাটরা গ্রামে উপস্থিত হয়ে গ্রীষ্মকালিন টমেটো মাঠ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বেলা দেড়টায় তিনি উপজেলা পরিষদে অবস্থান করবেন। পরে বেলা আড়াইটায় তিনি কলারোয়া ত্যাগ করে যশোর সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।’

এদিকে, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজাক এমপি’র কলারোয়ায় আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন প্রান্তিক কৃষক ও উপজেলার সর্বস্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ